শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মানিকছড়িতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু, প্রধান অতিথি ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া

খাগড়াছড়ির মানিকছড়িতে শুরু হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস আর ক্রীড়াপ্রেমের এক উৎসব। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬।

‎প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং বেলুন টানিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে।

‎উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্যারেড, ডিসপ্লে এবং বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আগামী কয়েক দিন ধরে বিভিন্ন ক্যাটাগরিতে এই ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতিযোগীদের লড়াই চলবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মানিকছড়িতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু, প্রধান অতিথি ইউএনও তাহমিনা আফরোজ ভুঁইয়া

প্রকাশিত: ০৯:০০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬