শিরোনামঃ
Logo পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের Logo বান্দরবানে ৬০ কোটি টাকার প্রকল্প: দুর্গম পাহাড়ে দূর হচ্ছে দীর্ঘদিনের পানির সংকট ‎ Logo কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি Logo রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান Logo খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৬১ রোগী ‎ Logo রাঙামাটি জেলায় কোনো বৈষম্য থাকবে না: চেয়ারম্যান দীপন তালুকদার ‎ Logo নানিয়ারচর জোনে পাহাড়ি-বাঙালি তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু Logo মহালছড়িতে ২৫ তরুণের মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ‎ Logo পাহাড়ে প্রযুক্তির আলো: রাঙামাটি সদর জোনে সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ শুরু ‎ Logo পার্বত্য চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে: পার্বত্য সচিব ‎

জিআর পরোয়ানায় গ্রেপ্তার ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বহিষ্কার

রাঙামাটিতে জিআর পরোয়ানাভুক্ত আসামি ও ছাত্রদল নেতা মোঃ আরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

‎বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার আরিফুল ইসলাম (২৫) হাসপাতাল এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার হোসেনের ছেলে।

রাঙামাটি জেলা পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।কোতোয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দীন বলেন, আইনি প্রক্রিয়া শেষে ন্যায়বিচারের স্বার্থে গ্রেপ্তার আসামি আরিফুল ইসলামকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, আরিফুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি পার্বত্য জেলা শাখা তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে।

জেলা ছাত্রদলের সভাপতি মোঃ অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাছিমুল ইসলাম রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক আরিফুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে ছাত্রদলের রাঙামাটি জেলা শাখার সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের

জিআর পরোয়ানায় গ্রেপ্তার ছাত্রদল নেতা আরিফুল ইসলাম বহিষ্কার

প্রকাশিত: ১২:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬