শিরোনামঃ
Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ

নানিয়ারচরে নজরুল শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সভা হয়।

সভায় নজরুল শতবর্ষ উদযাপনের জন্য একটি উপজেলা কমিটি এবং বিভিন্ন ইভেন্ট পরিচালনার উদ্দেশ্যে পৃথক বিচারক প্যানেল কমিটি গঠন করা হয়।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব নুর পেয়ারা বেগম-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার কর্মকর্তা জনাব সরওয়ার কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব কৃষ্ণলাল দেবনাথ, মডেল মসজিদের খতিব হাফেজ মো: ওবায়দুল্লাহ, এবং বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফারুক হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উপস্থিত সুধীজন ও প্রশাসনের যৌথ অংশগ্রহণে গঠিত এই কমিটিগুলোর মাধ্যমে কবিতা আবৃত্তি, গান, নৃত্য, অভিনয়, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা এবং হামদ-নাত প্রতিযোগিতার মতো ইভেন্টগুলো সুন্দরভাবে পরিচালনা করা হবে বলে আশা প্রকাশ করা হয়।

সভা পরিচালনা ও কমিটি গঠনে সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার কর্মকর্তা জনাব সরওয়ার কামাল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব কৃষ্ণলাল দেবনাথ।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নানিয়ারচরে নজরুল শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬