শিরোনামঃ
Logo পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের Logo বান্দরবানে ৬০ কোটি টাকার প্রকল্প: দুর্গম পাহাড়ে দূর হচ্ছে দীর্ঘদিনের পানির সংকট ‎ Logo কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি Logo রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান Logo খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল ৮৬১ রোগী ‎ Logo রাঙামাটি জেলায় কোনো বৈষম্য থাকবে না: চেয়ারম্যান দীপন তালুকদার ‎ Logo নানিয়ারচর জোনে পাহাড়ি-বাঙালি তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু Logo মহালছড়িতে ২৫ তরুণের মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ‎ Logo পাহাড়ে প্রযুক্তির আলো: রাঙামাটি সদর জোনে সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ শুরু ‎ Logo পার্বত্য চট্টগ্রামের মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে: পার্বত্য সচিব ‎

বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্ত ৯০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

বান্দরবান পৌরসভার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ০২ সেপ্টেম্বর বুধবার পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে মেধার স্বাক্ষর রাখা মোট ৯০ জন কৃতি শিক্ষার্থীকে এই সম্মাননা জানানো হয়।

‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও প্রাইজবন্ড উপহার তুলে দেওয়া হয়। বান্দরবান পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) এস, এম, মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু, এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সজীব কান্তি রুদ্র, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান এবং বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হিরামনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের এই কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার মূল চালিকাশক্তি। তাদের এই সাফল্যে শুধু পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠান নয়, পুরো বান্দরবানবাসী গর্বিত। ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অতিথিরা।

‎সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী অভিভাবক, সমাজসেবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সফল করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের

বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্ত ৯০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ০২:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬