রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, মো. ফারুক আহমেদ সাব্বির, চন্দ্রা চাকমা এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ যুবদল, ছাত্রদল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৈঠকে নানিয়ারচর উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, স্থানীয় জনসাধারণের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়া এলাকার মানুষের কল্যাণে দলীয় গণ্ডির বাইরে গিয়ে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচন শেষে নানিয়ারচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। অন্যদিকে, চেয়ারম্যান মহোদয়ও নানিয়ারচরের উন্নয়ন এবং জনকল্যাণমুখী কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।




















