শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

দুর্ঘটনার শিকার হন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী

ঢাকায় থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ধানখেতে পড়ে যায়, আর এতেই প্রাণ হারান রাস্তা পার হওয়া এক নারী।

‎বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ এক বৃদ্ধা দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে ধানখেতে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নেন। তবে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধা ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে, দুপুর পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

দুর্ঘটনার শিকার হন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশিত: ০৮:৪০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬