শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

পুলিশের জালে খুলশীর ত্রাস ‘বগা’ বাহিনী: কোণঠাসা বিতর্কিত ওয়াকিল হোসেন বগা

চট্টগ্রাম নগরীর অন্যতম আলোচিত এলাকা খুলশীর ১৩ নম্বর ওয়ার্ড। মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজির আখড়া হিসেবে পরিচিত এই এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা ও তার অনুসারীরা। গত ৫ আগস্টের পর তাদের বেপরোয়া কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ।

‎তবে গত আগস্টে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবদুর রহিম দায়িত্ব নেওয়ার পরই পাল্টাতে শুরু করে এখানকার চিত্র। অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে মাদক ব্যবসা ও ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াকিল হোসেন বগাকে ধরতে অভিযানে নামে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, যাতে আহত হন ছয় পুলিশ সদস্য।

‎স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিল, আগের পুলিশ প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রকাশ্যেই ঘুরে বেড়াত বগা। তবে বর্তমান ওসির কঠোর ভূমিকার কারণে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। সম্প্রতি এক কলেজ শিক্ষককে মারধরের মামলায় বগাকে আসামি করা হলেও তা নিয়ে রয়েছে নানা আলোচনা।

‎অভিযোগের বিষয়ে খুলশী থানার ওসি আবদুর রহিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যথাযথ তদন্ত ও নিয়ম মেনেই মামলা নেওয়া হয়েছে। আইনের বাইরে কাউকেই ছাড় দেওয়া হবে না।

‎খুলশী এলাকার সাধারণ মানুষের এখন একটাই প্রত্যাশা—কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাবের তোয়াক্কা না করে অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকুক এবং এলাকায় স্থায়ী শান্তি ফিরে আসুক।

জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

পুলিশের জালে খুলশীর ত্রাস ‘বগা’ বাহিনী: কোণঠাসা বিতর্কিত ওয়াকিল হোসেন বগা

প্রকাশিত: ১১:৪০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬