শিরোনামঃ
Logo রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২ Logo ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ

মাদক নিয়ে জিরো টলারেন্স: সাজেক রুটে চালক মাদকাসক্ত প্রমাণ হলে দায় নেবে না শ্রমিক ইউনিয়ন

পাহাড়ের জনপ্রিয় পর্যটন রুট সাজেকসহ সকল রুটে চলাচলকারী গাড়ি চালকদের জন্য কঠোর বার্তা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। যাত্রীদের নিরাপত্তা ও পরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখতে মাদকদ্রব্য সেবন ও বহনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে সংগঠনটি।

‎সম্প্রতি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জারিকৃত এক জরুরি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, কোনো চালক মাদকদ্রব্য সেবন, বহন, পরিবহন কিংবা মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর সময় প্রশাসনের আইনানুগ ব্যবস্থার শিকার হলে, তার দায়-দায়িত্ব ইউনিয়ন গ্রহণ করবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত কোনো চালকের পক্ষে সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের সুপারিশ, তদবির বা আইনি সহযোগিতা প্রদান করা হবে না।

‎পরিবহন শ্রমিকদের পেশাগত মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিয়ে শ্রমিক ইউনিয়ন জানিয়েছে, নির্দেশ অমান্য করে কেউ মাদক ব্যবসার সাথে যুক্ত থাকলে বা মাদক সেবন করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি অভ্যন্তরীণ সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। পর্যটক ও সাধারণ যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি চালকদের এমন কঠোর সতর্কবার্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় বিজিবির বড় অভিযান: ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ আটক ২

মাদক নিয়ে জিরো টলারেন্স: সাজেক রুটে চালক মাদকাসক্ত প্রমাণ হলে দায় নেবে না শ্রমিক ইউনিয়ন

প্রকাশিত: ০৩:২৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬