শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

কাপ্তাইয়ে বিজিবি’র বিশেষ অভিযান: ৫ লাখ ৯১ হাজার টাকার মদ ও সরঞ্জাম জব্দ

রাঙামাটির কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে ওঠা দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ মদ, কাঁচামাল ও উৎপাদন সরঞ্জামসহ প্রায় ৫ লাখ ৯১ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।

রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী অভিযানে বড় ধরণের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীন কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের একটি দল দুর্গম বৈরাগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় মদ তৈরির একটি অবৈধ কারখানা উদ্ঘাটন করেছে।

‎রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্-এর দিকনির্দেশনায় এবং নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে এই সফল অভিযানটি পরিচালিত হয়।

‎জব্দকৃত সরঞ্জাম : ৩টি জেনারেটর, ১২টি প্লাস্টিকের ড্রাম ও ১৫০টি সিলভারের হাঁড়ি, রাসায়নিক উপকরণভর্তি ৩টি বোয়াম, ৩০ লিটার তৈরি দেশীয় মদ এবং প্রায় ১ হাজার ৫০০ লিটার মদ তৈরির কাঁচামাল।

‎অভিযান টের পেয়ে কারখানার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিজিবি জানিয়েছে, জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯১ হাজার টাকা।
‎আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, জব্দ করা মদ ও সরঞ্জাম ধ্বংসের পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দুর্গম পাহাড়ে মাদক নির্মূলে বিজিবি’র এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

কাপ্তাইয়ে বিজিবি’র বিশেষ অভিযান: ৫ লাখ ৯১ হাজার টাকার মদ ও সরঞ্জাম জব্দ

প্রকাশিত: ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬