শিরোনামঃ
Logo ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের Logo কাপ্তাইয়ে শালিস বৈঠকের জেরে সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৪ Logo রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার Logo হালদা রক্ষায় মানিকছড়িতে মৎস্য চাষ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ সম্পন্ন Logo দীঘিনালার রসিকনগরে বাঙালিদের জমি দখল করে ক্যাংঘর নির্মাণের চেষ্টার অভিযোগ, নাগরিক পরিষদের তীব্র নিন্দা Logo দুর্গম পাহাড়ে মহালছড়ি সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প: উপকৃত প্রায় তিনশ মানুষ Logo রাঙামাটিতে চাঞ্চল্যকর হাসিনা বেগম হত্যা মামলা: একমাত্র আসামির ফাঁসির রায় Logo দূর্গম জনপদের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ Logo খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

জুরাছড়িতে প্রান্তিক নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর দুই সপ্তাহের প্রশিক্ষণ শুরু ‎

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং জনসচেতনতা বাড়াতে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর উদ্যোগে বাঙালি-অ-বাঙালি নারীদের নিয়ে দুই সপ্তাহব্যাপী ‘নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

‎জুরাছড়ি জোন সদর সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ থেকে ৩৫ জন নারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। জুরাছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাজমুস সাকিব, এএমসি এবং জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মুনতাসির আলমের যৌথ তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে।

উক্ত প্রশিক্ষণে নারী ও শিশুর সাধারণ স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধে করণীয়, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের ওপর ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হচ্ছে।

‎স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলের নারীরা অনেক সময় সঠিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসার অভাবে নানা জটিলতায় পড়েন। সেনাবাহিনীর এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎জোন সদর থেকে জানানো হয়েছে, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং একটি সুস্থ সমাজ গঠনে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদরের এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি: জিরো টলারেন্স নীতি ঘোষণা রিজিয়ন কমান্ডারের

জুরাছড়িতে প্রান্তিক নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর দুই সপ্তাহের প্রশিক্ষণ শুরু ‎

প্রকাশিত: ১২:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬