শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: ১১ আসামি গ্রেপ্তার, ৪০ লিটার চোলাই মদ উদ্ধার ‎

রাঙামাটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশের এই অভিযানে ডাকাতি, চুরি, মাদক ব্যবসা ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পৌর এলাকাজুড়ে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে—ডাকাতি মামলার আসামি: কর্মচারী কলোনির মো. ফজল করিম (৩৬),চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে: মিরাজুল ইসলাম রনি (২৬),সিআর পরোয়ানাভুক্ত আসামি: মিরাজ মিয়া (৪৭), মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে: বাবু চাকমা, অমর বিকাশ চাকমা, মো. নুরুল আলম, নান্টু কুমার রুদ্র, মিজান উদ্দিন চৌধুরী, পাঞ্জু মল্লিক, প্রিয় জীবন চাকমা ও পুলক দেব।পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক এবং আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

‎এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ দমনে রাঙামাটি জুড়ে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
‎অন্যদিকে, কোতোয়ালী থানার ওসি মো. জসীমউদ্দীন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অপরাধী যেই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। রাঙামাটিকে নিরাপদ রাখতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: ১১ আসামি গ্রেপ্তার, ৪০ লিটার চোলাই মদ উদ্ধার ‎

প্রকাশিত: ১২:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬