শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বিলাইছড়ির দুর্গম ফারুয়ায় ৫শ’ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদ চেয়ারম্যান দীপুর ত্রাণ বিতরণ

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড়ধসের ক্ষত এখনো তাজা রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে। এমন দুর্যোগের কবলে পড়ে সর্বস্ব হারানো ৫শ’ অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

সোমবার (৭ সেপ্টেম্বর) রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে ফারুয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দুর্গম এই জনপদে ত্রাণ পৌঁছানোর ফলে চরম স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।

‎ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় তিনি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সম্মিলিত প্রয়াসের ওপর জোর দেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

‎স্থানীয় সুফলভোগীরা জানান, পাহাড়ি ঢলে তাদের ঘরবাড়ি ও জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই দুর্দিনে এমন সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে বড় ভূমিকা রাখবে। তবে এই ক্ষতি কাটিয়ে উঠতে আরও দীর্ঘমেয়াদি সহায়তার দাবি জানিয়েছেন তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ডা. কর্নেল মো. আলমগীর, রাঙামাটি জেলা ইউনিটের সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল এবং সহকারী পরিচালক শফিউল আজমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। এর আগে, বিলাইছড়িতে পৌঁছালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বিলাইছড়ির দুর্গম ফারুয়ায় ৫শ’ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদ চেয়ারম্যান দীপুর ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০২:১৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬