শিরোনামঃ
Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ

রাঙামাটির বিলাইছড়িতে পাহাড়ধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে চেয়ারম্যান দীপুর ত্রাণ সামগ্রী বিতরণ ‎

সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে বিলাইছড়ি উপজেলার ফারুয়া উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
‎
‎ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
‎
‎ত্রাণ বিতরণকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ডা. কর্ণেল মো. আলমগীর, রাঙামাটি জেলা ইউনিট কমিটির সহকারী পরিচালক শফিউল আজম, সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রেড ক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‎
‎সুফলভোগী পরিবারের সদস্যরা জানান, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দুর্গম এলাকার অনেক পরিবার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। এ ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও সহায়তা প্রয়োজন বলেও তারা জানান।
‎
এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বিলাইছড়ি পৌঁছালে উপজেলা বিএনপির নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাঙামাটির বিলাইছড়িতে পাহাড়ধ্বসে ক্ষতিগ্রস্তদের মাঝে চেয়ারম্যান দীপুর ত্রাণ সামগ্রী বিতরণ ‎

প্রকাশিত: ০৪:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬