শিরোনামঃ
Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি

মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: ‘বনফুল এন্ড কোং’-কে ৪৫ হাজার টাকা জরিমানা ‎

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অপরাধে জনপ্রিয় মিষ্টির দোকান “বনফুল এন্ড কোং”-কে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির ভেতরে মিষ্টি সংরক্ষণের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ লক্ষ্য করা যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী এই অপরাধে প্রতিষ্ঠানটিকে নগদ ৪৫,০০০ (পঁয়তাল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে ভেজাল ও অনিয়ম রোধে পরিচালিত এই অভিযানে প্রসিকিউশন সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গার স্যানিটারি ইন্সপেক্টর মো: মিজানুর রহমান। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার্থে মাটিরাঙ্গা থানার একদল পুলিশ সদস্য অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল খাদ্যপণ্য বিক্রয়কারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার

মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: ‘বনফুল এন্ড কোং’-কে ৪৫ হাজার টাকা জরিমানা ‎

প্রকাশিত: ০২:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬