শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের

পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক নির্মাণ ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের বিরুদ্ধে কতিপয় পক্ষের ‘সীমান্ত সড়ক বন্ধের’ দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। জোটের সাধারণ সম্পাদক জীবন চাক এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সড়ক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সড়ক বন্ধের দাবি কোনোভাবেই পাহাড়ের সাধারণ মানুষের দীর্ঘমেয়াদি স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

‎বিবৃতিতে জীবন চাক আরও উল্লেখ করেন, সীমান্ত সড়ক বন্ধের দাবি মূলত ওই অঞ্চলের যোগাযোগ ও রাষ্ট্রীয় নজরদারি দুর্বল করার একটি অপচেষ্টা। এর ফলে যেমন সাধারণ মানুষের বৈধ চলাচল বাধাগ্রস্ত হবে, তেমনি সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও হুমকিতে পড়তে পারে।

পাহাড়ের দীর্ঘদিনের অস্থিতিশীলতা ও সশস্ত্র তৎপরতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যোগাযোগব্যবস্থা বন্ধ বা সীমিত করার পরিবর্তে পাহাড়ে একটি নিরাপদ, আইনসম্মত ও জনবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি। কোনো সংগঠনের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে, তবে তা যদি সাধারণ মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তার পরিপন্থী হয়, তবে তা গ্রহণযোগ্য নয়।

‎সিএইচটি সম্প্রীতি জোটের সাধারণ সম্পাদক পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধানে বিভাজন, সংঘাত ও অবরোধের পথ ছেড়ে আলোচনা, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এছাড়া বাঙালি ও অ-বাঙালি সকল জাতিগোষ্ঠীর মানুষের সমঅধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক বন্ধের দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ সিএইচটি সম্প্রীতি জোটের

প্রকাশিত: ০৩:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬