শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষিতে দক্ষ করে তুলতে লক্ষীছড়িতে সেনাবাহিনীর কৃষি প্রশিক্ষণ শুরু ‎

খাগড়াছড়ির লক্ষীছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী ও আধুনিক কৃষি কাজে দক্ষ করে তুলতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। লক্ষীছড়ি জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় কৃষকদের নিয়ে শুরু হয়েছে এই বিশেষ কৃষি প্রশিক্ষণ কার্যক্রম।

সোমবার সকালে দুল্লাতলী ইউনিয়ন ও আশপাশের এলাকার ২০ জন প্রান্তিক কৃষকের অংশগ্রহণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন দুল্লাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন এবং দুল্লাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা।

‎পাহাড়ি এলাকার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি, ফসল উৎপাদন এবং উন্নত কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হবে।দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র, সার, উন্নত বীজ এবং বিভিন্ন প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হবে।

‎দুর্গম পাহাড়ে নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মাঝেও যারা কৃষিকাজকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন, সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগ তাদের কৃষি উৎপাদন বহুগুণ বাড়িয়ে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাহাড়ি জনপদে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে এই প্রশিক্ষণ একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষিতে দক্ষ করে তুলতে লক্ষীছড়িতে সেনাবাহিনীর কৃষি প্রশিক্ষণ শুরু ‎

প্রকাশিত: ০৪:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬