শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, তার সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বার্তা সামনে রেখেই রাঙ্গামাটির মায়াবী দ্বীপে কোটা বিরোধী ঐক্যজোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক উন্মুক্ত আলোচনা সভা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) “পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে তরুণ সমাজের ভাবনা” শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন কোটা বিরোধী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. কামাল উদ্দিন।

‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বি। অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করেন কোটা বিরোধী ঐক্যজোটের সদস্য সচিব মো. নুরুল আলম। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎সভায় মূলত পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং একটি টেকসই ও বসবাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীরা এই অঞ্চলের নানা সমস্যা তুলে ধরে নিজেদের প্রত্যাশা ও আশার কথা ব্যক্ত করেন।
প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রামের জটিল সমস্যাগুলো সমাধানের জন্য তরুণ প্রজন্মকে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সব পক্ষের অংশগ্রহণের মাধ্যমেই কেবল বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব।

কোটা বিরোধী ঐক্যজোটের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের সার্বিক ভবিষ্যৎ উন্নয়নে তরুণদের ভাবনাকে মূল্যায়ন করে ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের ধারা অব্যাহত রাখা হবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা

প্রকাশিত: ০৩:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬