রাঙামাটির কাপ্তাই উপজেলার বরইছড়ি বাজারে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন বরইছড়ি মুসলিম সমাজের সভাপতি মো. রেজাউল করিম। সাধারণ সম্পাদক মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মডেল মসজিদের ইমাম মো. সোলাইমান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুসলিম সমাজের উপদেষ্টা আবুল কালাম, সিএনজি সমিতির সভাপতি আকবর খান, জুয়েলসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশসহ সারা মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, সুস্থতা এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



















