শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ

পাহাড়ের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে দীঘিনালা উপজেলায় এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিকেল ৩:৩০ ঘটিকায় দীঘিনালা মিনি স্টেডিয়াম মাঠে এই আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

দীঘিনালা সেনা জোনের সার্বিক উদ্যোগে আয়োজিত এই খেলায় লড়বে অঞ্চলের দুটি শক্তিশালী দল— দীঘিনালা উপজেলা ফুটবল একাদশ বনাম বাঘাইছড়ি উপজেলা ফুটবল একাদশ। উভয় দলের খেলোয়াড়দের নৈপুণ্যে মাঠে এক রোমাঞ্চকর লড়াই দেখতে পাবেন ক্রীড়াপ্রেমীরা।

ম্যাচটিকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ইতিমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে খেলাটি সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎উক্ত প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করার জন্য দীঘিনালা উপজেলার সর্বস্তরের জনসাধারণ, ক্রীড়াপ্রেমী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে দীঘিনালা সেনাজোন কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ

প্রকাশিত: ০১:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬