রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কাচালং সরকারি ডিগ্রি কলেজের সামনে একটি বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে যানবাহন চলাচলের ওপর আছড়ে পড়েছে। এর ফলে বাঘাইছড়ি মূল সড়কের সাথে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
আজ (বৃহস্পতিবার) সন্ধার দিকে এই আকস্মিক দুর্ঘটনার ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর পরই স্থানীয় লোকজন ও সচেতন নাগরিকরা গাছটি সরানোর প্রাথমিক চেষ্টা চালান। তবে গাছটি অনেক বড় হওয়ায় তা সড়কের ওপর থেকে অপসারণ করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল রওনা হয়েছে বলে জানা গেছে। দ্রুত সময়ের মধ্যে গাছটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। এ ঘটনায় একটি ইজিবাইক টমটম ভাংচুর ছারা এখন পর্যন্ত কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।













