শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

রাঙামাটি-বড়ইছড়ি রুটে নিয়মিত বাস ও যাত্রীছাউনি সংস্কারের দাবি

রাঙামাটি থেকে বড়ইছড়ি ও রাজস্থলী রুটে নিয়মিত বাস চলাচল বৃদ্ধি এবং পুরোনো যাত্রীছাউনি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। অপর্যাপ্ত গণপরিবহনের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুটে যাতায়াতকারী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ।
 
‎স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন হলে এলাকার শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। ৫ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজিত তঞ্চঙ্গ্যা জানান, এলাকার স্বার্থেই এই রুটে নিয়মিত বাস চলাচল নিশ্চিত করা জরুরি।
 
‎কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া বলেন, সিএনজিতে যাতায়াত নিম্নআয়ের পরিবার ও শিক্ষার্থীদের জন্য ব্যয়বহুল। বাস সার্ভিস বাড়লে যাতায়াত খরচ কমার পাশাপাশি নিরাপদ ভ্রমণের সুযোগ তৈরি হবে।
 
‎কাউন্টার সার্ভিসের টিকিট মাস্টার বাহাদুর জানান, বর্তমানে দৈনিক মাত্র দুই থেকে চারটি গাড়ি চলাচল করে। পর্যাপ্ত বাস না থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। পাশাপাশি দীর্ঘদিনের পুরোনো যাত্রীছাউনিটি সংস্কার করে আধুনিক করার দাবিও জানিয়েছেন তিনি।
 
‎তথ্যচিত্র অনুযায়ী, ১৯৯৮ সালের ২২ জুলাই তৎকালীন থানা নির্বাহী কর্মকর্তা মো. শফিক উল্লাহ এই বাস সার্ভিসটির উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিনের এই রুটে দ্রুত নির্দিষ্ট সময়সূচি চালু, বাসের সংখ্যা বৃদ্ধি এবং যাত্রীছাউনি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন মালিকদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
 
‎
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

রাঙামাটি-বড়ইছড়ি রুটে নিয়মিত বাস ও যাত্রীছাউনি সংস্কারের দাবি

প্রকাশিত: ০৪:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬