খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কালাডেবা গ্রামে এ ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের কালাডেবা গ্রামে সাবেক নুরুল আমিন মেম্বারের বাড়ির এক ভাড়াটিয়ার বাসায় এই অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা টের পেয়ে তাঁদের আটক করেন এবং পরে পুলিশে খবর দেন।
পুরুষ: জাবের (৪০), পিতা: নুরুল ইসলাম, গ্রাম: উত্তর করিমপুর, উপজেলা: দাগনভূঞা, জেলা: ফেনী। (তিনি বিবাহিত এবং তাঁর আগের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে)।
নারী: পারভিন আক্তার (৩৬), স্বামী: পল্লী চিকিৎসক আব্দুল মান্নান, গ্রাম: উত্তর লামকু পাড়া (গচ্ছবিল এলাকা), উপজেলা: মানিকছড়ি, খাগড়াছড়ি।
রামগড় থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাঁদের থানা হেফাজতে নিয়ে আসে।পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।













