শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

গুইমারায় ২ কোটি টাকায় নির্মিত জে.এস.এন আবাসিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দেওয়ানপাড়ায় অবস্থিত জে.এস.এন আবাসিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
‎
‎শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক ভবনের শুভউদ্বোধন করেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। ভবনটি বাস্তবায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
‎
‎উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়টিতে দিনব্যাপী বর্ণাঢ্য বিভিন্ন কর্মসূচির সূচনা হয়। সিএইচটি মিশনারী বুড্ডিস্ট মংক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি রাজগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ওয়াদুদ ভূঁইয়া বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি। দুর্গম পাহাড়ি জনপদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
‎
‎তিনি আরও বলেন, দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার সার্বিক পরিবেশ উন্নত করতে এলাকার সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহাম্মদ, ভারপ্রাপ্ত মাটিরাঙ্গা জোন কমান্ডার মেজর মোহাম্মদ আলতাফ মাহমুদ রুবেল, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউদ্দিন আহমদ এবং গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মসকাতুল তামান্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎নতুন এই একাডেমিক ভবন চালুর ফলে দেওয়ানপাড়ার দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের দীর্ঘদিনের অব্যাবস্থা দূর হবে এবং পড়াশোনার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
‎
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

গুইমারায় ২ কোটি টাকায় নির্মিত জে.এস.এন আবাসিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

প্রকাশিত: ০১:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬