পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষে খাগড়াছড়ির দীঘিনালা জোনের পক্ষ থেকে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দীঘিনালা ইউনিয়নের কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারের শ্রদ্ধেয় করূনা বংশ ভিক্ষুর হাতে একটি পাওয়ার টিলার হস্তান্তর করেছে জোন কতৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুদ্ধবিহারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং কৃষিকাজে ব্যবহারের সুবিধার্থে এই পাওয়ার টিলারটি প্রদান করা হয়। দীঘিনালা জোনের এই সময়োপযোগী ও সদয় পদক্ষেপে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীসহ সর্বস্তরের সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেছেন।
বিশ্লেষকদের মতে, পাহাড়ি অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কাজ বাঙালি ও অ-বাঙালি সম্প্রীতিকে আরও সুদৃঢ় করতে এবং সেনা-জনতার আস্থার সম্পর্ককে আরও বেশি গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।













