শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

বাঘাইছড়িতে বিজিবির সফল অভিযান: পালিয়ে গেল চোরাকারবারিরা, উদ্ধার বিপুল ভারতীয় প্রসাধন

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্কতামূলক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনসামগ্রী উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক সাড় ১০টার দিকে মারিশ্যা জোনের আওতাধীন উদয়পুর জলযানঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ সফল অভিযান পরিচালনা করা হয়।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধীনস্থ উদয়পুর বিওপির একটি বিশেষ টহল দল ক্যাপ্টেন মাহির শাহরিয়ারের নেতৃত্বে উদয়পুর জলযানঘাট এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে অন্ধকারাচ্ছন্ন এলাকায় দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির জোয়ানরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে।
‎
‎বস্তাগুলো তল্লাশি করে ১১০ পিস বড় আকৃতির ভারতীয় ‘স্পার্কল’, ১২৪ পিস ছোট ‘স্পার্কল’ এবং ২০০ মিলিলিটারের ১০০ পিস ‘কমফোর্ট’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রসাধনসামগ্রীর আনুমানিক সিজার মূল্য ৩৫ হাজার ১২০ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
‎
‎এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ সীমান্ত ও তৎসংলগ্ন এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী নিয়মিত কার্যক্রম জোরদার রয়েছে। চোরাকারবারিরা নিত্যনতুন ও অভিনব পন্থায় চোরাচালানের চেষ্টা করায় বিজিবির গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক টহল আগের চেয়ে আরও বাড়োনো হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

বাঘাইছড়িতে বিজিবির সফল অভিযান: পালিয়ে গেল চোরাকারবারিরা, উদ্ধার বিপুল ভারতীয় প্রসাধন

প্রকাশিত: ০৬:২২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬