শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

সাজেকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক, উজোবাজারে অবরোধকারীদের সাথে ফলপ্রসূ আলোচনা

রাঙ্গামাটি’র সাজেকে স্থায়ী শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উজোবাজারে অবরোধকারী দুটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
‎
‎বৈঠকে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পর্যটনকেন্দ্র সাজেকসহ সমগ্র অঞ্চলে চলমান উত্তেজনা নিরসনের ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংকট উত্তরণে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।
‎
‎বৈঠকে উপস্থিত ছিলেন—আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, মাননীয় সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটি ও খাগড়াছড়ির সংসদ সদস্য, দীপেন দেওয়ান, রাঙামাটির সংসদ সদস্য, আনোয়ার সাদাত, জেলা প্রশাসক, খাগড়াছড়ি, নাজমা আশরাফি, জেলা প্রশাসক, রাঙামাটি, মো. মোরতোজা আলী খান, পুলিশ সুপার, খাগড়াছড়ি, মো. আব্দুর রকিব, পুলিশ সুপার, রাঙামাটি।
‎
‎সংশ্লিষ্ট মহলের আশা, প্রশাসনের এই উদ্যোগের ফলে সাজেক ও এর আশেপাশের এলাকায় দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে এবং পাহাড়ে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে সব পক্ষ গঠনমূলক ভূমিকা পালন করবে।
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

সাজেকে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক, উজোবাজারে অবরোধকারীদের সাথে ফলপ্রসূ আলোচনা

প্রকাশিত: ০৩:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬