শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ Logo রামগড়ে বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৭ Logo লক্ষ্মীছড়িতে সেনা উদ্যোগে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ প্রশিক্ষণ ও ওষুধ বিতরণ Logo দেবিদ্বারে বিপ্লব ও সংহতি দিবসে কাদের সরকারের শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে জনসমুদ্র Logo রাজপথে বিএনপি’র জনসমুদ্র: ৪ ইউনিয়নের নেতাকর্মীদের ঢলে উত্তাল মহালছড়ি Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার

নানিয়ারচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো কঠিন চীবরদান উৎসব

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর আনন্দের আবহে রাঙামাটির নানিয়ারচরে অনুষ্ঠিত হয়ে গেল বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবরদান’।
‎
‎শুক্রবার সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরে ৫ম বারের মতো আয়োজিত হয় এই উৎসব। সকালে প্রথমার্ধের অনুষ্ঠানে প্রধান ধর্মগুরু হিসেবে ধর্মীয় দেশনা প্রদান করেন কাটাছড়ি বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ইন্দ্রগুপ্ত মহাস্থবির।
‎
‎নির্বাণ লাভের আশায় সকাল থেকেই কুটির প্রাঙ্গণে সমবেত হন হাজারো দায়ক-দায়িকাগণ। দিনব্যাপী অনুষ্ঠানে সুতা কাটা, কাপড় বোনা থেকে শুরু করে ঐতিহ্যবাহী উপায়ে চীবর তৈরির মধ্য দিয়ে ভক্তরা অংশ নেন নানাবিধ দানানুষ্ঠানে। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয়াংশে পুণ্যার্থীরা পরম শ্রদ্ধায় বৌদ্ধ ভিক্ষু সংঘের হাতে প্রস্তুতকৃত চীবর তুলে দেন।
‎অনুষ্ঠানে প্রধান উপাসক হিসেবে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী স্বপন দেওয়ান, বিশেষ উপাসক ইঞ্জিনিয়ার প্রতু বড়ুয়া পলাশ, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা এবং বিহার অধ্যক্ষ পন্থক মহাস্থবিরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই পবিত্র উৎসব।
‎
‎
জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে কেএসটিসি হাসপাতালের সামনে পার্কিং করা চাঁদের গাড়িতে অগ্নিসংযোগ

নানিয়ারচরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো কঠিন চীবরদান উৎসব

প্রকাশিত: ১১:০০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬