শিরোনামঃ
Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
আর্থিক অনটনে থমকে যাওয়া জীবনে আশার আলো; চিকিৎসার সব দায়িত্ব নিয়ে অনন্য দৃষ্টান্ত গড়ল বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর মানবিক হাত: রাঙ্গামাটি জোনের সহায়তায় দৃষ্টিশক্তি ফিরল অসহায় বৃদ্ধার

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি মানবিক কার্যক্রমে বরাবরের মতোই অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় এবার রাঙ্গামাটি সদর জোনের সম্পূর্ণ সহায়তায় চোখের সফল অপারেশনের মাধ্যমে নতুন করে পৃথিবীর আলো দেখার সুযোগ পেলেন এক অসহায় ও দুঃস্থ বৃদ্ধা।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) রাঙামাটি সদর জোন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মারাত্মক দৃষ্টিজনিত সমস্যায় ভুগছিলেন। দিন দিন তাঁর চোখের আলো ফুরিয়ে আসছিল। কিন্তু পারিবারিক ও আর্থিক অসচ্ছলতা এতটাই প্রকট ছিল যে, প্রয়োজনীয় চিকিৎসা বা চোখের অপারেশন করানো তাঁর পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। একপর্যায়ে বিষয়টি রাঙ্গামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি-এর দৃষ্টিগোচরে আসে। অসহায় বৃদ্ধার এই কষ্টের কথা জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
পরবর্তীতে রাঙ্গামাটি জোনের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে অতি সম্প্রতি ওই বৃদ্ধার প্রয়োজনীয় চিকিৎসা, জটিল পরীক্ষা-নিরীক্ষা এবং চোখের অপারেশনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করা হয়। সফল অস্ত্রোপচারের পর বৃদ্ধা বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি তাঁর চোখের দৃষ্টি ফিরে পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন।
এদিকে আজ রাঙ্গামাটি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ জুলফিকার রহমান, পিএসসি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ওই বৃদ্ধার শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তিনি বলেন, “পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, রাঙ্গামাটি জোন সবসময়ই পার্বত্য অঞ্চলের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সেনাবাহিনীর এই অনন্য মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক প্রশংসিত ও সমাদৃত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

আর্থিক অনটনে থমকে যাওয়া জীবনে আশার আলো; চিকিৎসার সব দায়িত্ব নিয়ে অনন্য দৃষ্টান্ত গড়ল বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর মানবিক হাত: রাঙ্গামাটি জোনের সহায়তায় দৃষ্টিশক্তি ফিরল অসহায় বৃদ্ধার

প্রকাশিত: ০১:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬