শিরোনামঃ
Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা Logo সড়ক ও স্বাস্থ্যসেবা চালুর আশ্বাসে লংগদুবাসীর স্বস্তি: বিলাইছড়িতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা
গণমাধ্যম সুরক্ষা আইন প্রণয়ন ও মফস্বল সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরির দাবি

সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা কল্যাণরাষ্ট্রের প্রধান শর্ত: বিএমইউজে

গণমাধ্যমকে সমাজ ও রাষ্ট্রের দর্পণ উল্লেখ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) জানিয়েছে, একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই রাষ্ট্রের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে পারে। তাই দেশে গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।সংগঠনটির সাম্প্রতিক মাসিক ভার্চুয়াল মিটিংয়ে নেতৃবৃন্দ এই দাবি জানান।

ভার্চুয়াল সভায় বিএমইউজে-এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাঙ্খা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই।

দেশের বিভিন্ন সময়ে সাংবাদিকদের ওপর চলমান নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে সংগঠনের সাধারণ সম্পাদক শিবলী সাদিক বলেন, “দুঃখজনক হলেও সত্য, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের অন্যতম দায়িত্ব।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন গণমাধ্যমের স্বচ্ছতা ও সাংবাদিকদের দক্ষতার ওপর জোর দিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও নিজস্ব দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।

তিনি সাংবাদিক সংগঠনগুলোকে কেবল অধিকার আদায়ের মঞ্চ হিসেবে না রেখে, সাংবাদিকদের জন্য নিয়মিত ‘প্রশিক্ষণ কর্মশালা’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একটি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না এবং সরকার একটি যুগোপযোগী ‘গণমাধ্যম সুরক্ষা আইন’ প্রণয়ন করবে, যাতে গণমাধ্যম স্বাধীনভাবে জনগণের কথা বলতে পারে।

ভার্চুয়াল মিটিংয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মফস্বল সাংবাদিক নেতৃবৃন্দ যুক্ত হয়ে মাঠপর্যায়ে সাংবাদিকতার নানা সংকট ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ

গণমাধ্যম সুরক্ষা আইন প্রণয়ন ও মফস্বল সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরির দাবি

সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা কল্যাণরাষ্ট্রের প্রধান শর্ত: বিএমইউজে

প্রকাশিত: ০৮:০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬