শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
মাটিরাঙ্গায় দুর্যোগ কবলিতদের মাঝে শুকনা খাবার বিতরণ; পাশে থাকার দৃঢ় প্রত্যয়

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত মাটিরাঙ্গা: ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং আকস্মিক ভূমিধসের কারণে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় শত শত পরিবার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।

গতকাল উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে দুর্যোগ কবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি শুকনা খাবার বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব উম্মে তাহমিনা মিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) জনাব প্রতীতী প্রিয়া। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া হয় এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

প্রশাসনের এই মানবিক উদ্যোগে সংহতি জানিয়ে ত্রাণ কার্যক্রমে সরাসরি অংশ নেন মাটিরাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি জনাব শাহজালাল কাজল। এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত একটি পরিবারও যেন খাবারের কষ্টে না ভোগে, সে জন্য এই তৎপরতা অব্যাহত থাকবে। পাহাড়ি ঢল ও ভূমিধসের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং ঝুঁকিপূর্ণ স্থানে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মাটিরাঙ্গায় দুর্যোগ কবলিতদের মাঝে শুকনা খাবার বিতরণ; পাশে থাকার দৃঢ় প্রত্যয়

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত মাটিরাঙ্গা: ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ

প্রকাশিত: ০৪:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬