শিরোনামঃ
Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার
৪৩ বিজিবির কয়লারমুখ চেকপোস্টে তল্লাশি; জব্দ মদের বোতল ও ইয়াবাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল

রামগড়ে বিজিবির সফল অভিযান: মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি আটক, বিপুল মাদক উদ্ধার

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে চালানো এক তল্লাশি অভিযানে ২ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় মদ, ইয়াবা এবং চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গতকাল ১০ জুন রাত ৮:১০ মিনিটের সময় রামগড় ব্যাটালিয়নের আওতাধীন কয়লারমুখ চেকপোষ্টের সামনে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামানো হয়। পরবর্তীতে বিজিবি জোয়ানরা সেটিতে তল্লাশি চালিয়ে ০৪ বোতল ভারতীয় মদ এবং ২০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। মাদক বহনের দায়ে ঘটনাস্থল থেকেই ০২ জন আসামীকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য এবং মোটরসাইকেলসহ সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৩,২৬,৬০০/- (তিন লক্ষ ছাব্বিশ হাজার ছয়শত) টাকা।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর অবস্থান ও নিয়মিত অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো

৪৩ বিজিবির কয়লারমুখ চেকপোস্টে তল্লাশি; জব্দ মদের বোতল ও ইয়াবাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল

রামগড়ে বিজিবির সফল অভিযান: মোটরসাইকেলসহ ২ মাদক কারবারি আটক, বিপুল মাদক উদ্ধার

প্রকাশিত: ০৪:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬