শিরোনামঃ
Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎
সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণ; পাশে ছিলেন বিএনপি নেতৃবৃন্দ

মানবিক সেনা: মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১২ জুলাই) মাটিরাঙ্গা সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সরাসরি গিয়ে সেনাবাহিনীর সদস্যরা এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। আকস্মিক দুর্যোগে ঘরে খাবার ফুরিয়ে যাওয়া পরিবারগুলো সেনা সদস্যদের হাত থেকে ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।

ত্রাণ বিতরণকালে সেনাবাহিনীর কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল। এছাড়াও মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থেকে মানবিক এই কার্যক্রমে অংশ নেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক টানা বর্ষণে মাটিরাঙ্গার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত মানুষের এই সংকটে সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণ; পাশে ছিলেন বিএনপি নেতৃবৃন্দ

মানবিক সেনা: মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী

প্রকাশিত: ০২:১০:০২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬