শিরোনামঃ
Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কা, মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ।

বঙ্গোপসাগরে বায়ুচাপের তীব্র তারতম্য: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তীব্র তারতম্যের কারণে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। এর প্রভাবে যেকোনো সময় বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে অনুরোধ করা হয়েছে। গভীর সাগরে না যাওয়ার জন্য জেলেদের বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার এবং যেকোনো জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কা, মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ।

বঙ্গোপসাগরে বায়ুচাপের তীব্র তারতম্য: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

প্রকাশিত: ০৫:৪১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬