শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মহালছড়ির পানিবন্দি ১০০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জলমগ্ন মহালছড়িতে স্বস্তির ছোঁয়া: বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূঁইয়ার প্রতিনিধিরা

আসসালামু আলাইকুম, মহালছড়ি থেকে বলছি। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতা এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনায় খাগড়াছড়ির বিভিন্ন এলাকার মতো মহালছড়িতেও পৌঁছে গেছে জরুরি খাদ্য সহায়তা।

আজ রবিবার (২ আগস্ট ২০২৬) মহালছড়ি উপজেলায় স্থানীয় বন্যাকবলিত অসহায় মানুষের হাতে এই ত্রাণসামগ্রী তুলে দেন সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আব্দুল ছাত্তার, যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রুবেল এবং শ্রমিক দলের সভাপতি মো. বেলাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা জানান, দুর্যোগের এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। দুর্গতদের কষ্ট লাঘবে এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহালছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এমন দুর্দিনে জরুরি খাদ্য সহায়তা পেয়ে আয়োজক ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকারভোগী সাধারণ মানুষ।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মহালছড়ির পানিবন্দি ১০০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

জলমগ্ন মহালছড়িতে স্বস্তির ছোঁয়া: বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূঁইয়ার প্রতিনিধিরা

প্রকাশিত: ০৪:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬