পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির গুইমারা রিজিওন এর সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের পক্ষ থেকে এক অসুস্থ (অ-বাঙ্গালী) পাহাড়ি যুবতীকে জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ০৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, গভীর রাতে জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের একটি বিশেষ মানবিক উদ্যোগ পরিচালিত হয়। ক্যাম্পের টহল দল ও ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে গুইমারা এমপি চেকপোস্ট এলাকায় বিএ-১১৭৭৫ ক্যাপ্টেন আনান আবরার ইসলাম-এর সরাসরি নেতৃত্বে এই অনুদান প্রদান করা হয়। এ সময় গুরুতর অসুস্থ (অ-বাঙ্গালী) পাহাড়ি যুবতী মিথিনা চাকমা (২০)-এর হাতে চিকিৎসাসেবা ও জরুরি প্রয়োজনের জন্য নগদ ৭,০০০ (সাত হাজার) টাকা আর্থিক অনুদান তুলে দেন ক্যাপ্টেন আনান আবরার ইসলাম। অসুস্থ যুবতীর সংক্ষিপ্ত পরিচিতি: নাম: মিথিনা চাকমা (২০),পিতা: সমীরণ চাকমা,স্থায়ী ঠিকানা: ৪নং আমতলী পাড়া, থানা: গুইমারা, জেলা: খাগড়াছড়ি,মোবাইল নম্বর: 01851916044।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের মানবিক সহায়তা সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর প্রতি জনগণের আস্থাকে আরও সুদৃঢ় করছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই সময়োপযোগী ও সহানুভূতিশীল পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীসমাজ।












