শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার দৃশ্য এবং উপস্থিত অতিথিবৃন্দ।

জুলাই চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ও শহীদদের স্মরণে মহালছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত

জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন প্রতিনিধি ক্যাপ্টেন তাহমিদ সামিন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক।

এছাড়াও অনুষ্ঠানে মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার চোহ্লাপ্রু চৌধুরীসহ বিভিন্ন জুলাই যোদ্ধা এবং সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, স্বাধীনতা এবং দেশপ্রেমের কথা তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে এই চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের হাতে উপহার সামগ্রী হিসেবে বিভিন্ন লেখকের বই তুলে দেওয়া হয়। সভা শেষে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার দৃশ্য এবং উপস্থিত অতিথিবৃন্দ।

জুলাই চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ও শহীদদের স্মরণে মহালছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬