শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

গ্যাস সংকট ও লোডশেডিং: আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

বঙ্গোপসাগর উত্তাল ও টার্মিনাল জটিলতায় সৃষ্ট গ্যাস সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বঙ্গোপসাগর উত্তাল থাকা এবং টার্মিনাল জটিলতার কারণে দেশের বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট। তবে স্বস্তির খবর হলো—আজ বুধবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

‎আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন প্রতিমন্ত্রী। এ সময় অনাকাঙ্ক্ষিত এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগের ওপর কারও হাত নেই। তবে বিকল্প উপায়ে দ্রুত পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে, আজ সন্ধ্যা নাগাদ বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে।

‎প্রতিমন্ত্রী জানান, বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকায় সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি, অন্য আরেকটি টার্মিনালও দুর্ঘটনার কারণে পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না।

এই জরুরি পরিস্থিতি মোকাবেলায় মালয়েশিয়া থেকে আইএসও (ISO) ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে স্থায়ীভাবে এই সংকট কাটতে সময় লাগবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের ভুল ও অপচয়মূলক জ্বালানি নীতির খেসারত আজ পুরো দেশকে দিতে হচ্ছে। বর্তমান সরকার দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

গ্যাস সংকট ও লোডশেডিং: আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ০৯:৫৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬