শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

লক্ষীছড়িতে বিনামূল্যে ৫০০ গাছের চারা বিতরণ: পরিবেশ রক্ষায় সবুজায়নের ডাক ‎

পার্বত্য চট্টগ্রামে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে হাতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ। ‘পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় খাগড়াছড়ির লক্ষীছড়িতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে ৫০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা।

রোববার (১৬ আগস্ট) সকালে লক্ষীছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা বনকেন্দ্রের আয়োজনে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই জাতীয় লক্ষ্যের অংশ হিসেবেই লক্ষীছড়িতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হলো।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বনকেন্দ্র কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানের বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।তবে শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; বরং প্রতিটি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

লক্ষীছড়িতে বিনামূল্যে ৫০০ গাছের চারা বিতরণ: পরিবেশ রক্ষায় সবুজায়নের ডাক ‎

প্রকাশিত: ০৪:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬