শিরোনামঃ
Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

দুর্গম পাহাড়ের খুদে শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক: সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ ‎

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে উপজেলার দুল্লাতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাউপকরণ, আসবাবপত্র এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন দুল্লাতলী আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে শিক্ষার মানোন্নয়নে প্রতিটি স্কুলেই বিভিন্ন শিক্ষা উপকরণ ও সহায়তা প্রদান করা হচ্ছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

‎বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ২০টি উন্নতমানের বেঞ্চ এবং বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী। সেনাসদস্যদের এমন সময়োপযোগী উদ্যোগে আনন্দ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা।

‎অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও সেনাসদস্যদের অংশগ্রহণে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে স্থানীয় সাধারণ মানুষের মাঝেও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

দুর্গম পাহাড়ের খুদে শিক্ষার্থীদের মুখে হাসির ঝিলিক: সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ ‎

প্রকাশিত: ০৯:১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬