শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

নানিয়ারচরের ফল ব্যবসায়ীদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের মতবিনিময় ‎

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নানিয়ারচর মৌসুমী ফল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। রবিবার (৩০ আগস্ট) জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে জেলা পরিষদ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। এ সময় নানিয়ারচরের ফল ব্যবসার বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়গুলো চেয়ারম্যানের সামনে তুলে ধরা হয়।

ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, পাহাড়ি অঞ্চলের উৎপাদিত মৌসুমী ফল আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নানিয়ারচরের ফলের বাজার সম্প্রসারণ এবং ফলচাষিদের সার্বিক উন্নয়নে জেলা পরিষদ সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে। স্থানীয় কৃষকদের উৎপাদিত ফলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপরও তিনি জোরালো গুরুত্ব আরোপ করেন।

‎মতবিনিময় সভায় নানিয়ারচর মৌসুমী ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সেলিম, এবং সদস্য মো. জাহাঙ্গীর ও মো. মিলনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

নানিয়ারচরের ফল ব্যবসায়ীদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারের মতবিনিময় ‎

প্রকাশিত: ০২:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬