শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নানিয়ারচর উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ ‎

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নানিয়ারচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

‎গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নানিয়ারচর উপজেলা বিএনপির নেতাকর্মীরা জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, মো. ফারুক আহমেদ সাব্বির, চন্দ্রা চাকমা এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ যুবদল, ছাত্রদল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বৈঠকে নানিয়ারচর উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, স্থানীয় জনসাধারণের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়া এলাকার মানুষের কল্যাণে দলীয় গণ্ডির বাইরে গিয়ে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচন শেষে নানিয়ারচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। অন্যদিকে, চেয়ারম্যান মহোদয়ও নানিয়ারচরের উন্নয়ন এবং জনকল্যাণমুখী কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নানিয়ারচর উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ ‎

প্রকাশিত: ০৪:১৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬