শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

জুরাছড়িতে প্রান্তিক নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর দুই সপ্তাহের প্রশিক্ষণ শুরু ‎

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং জনসচেতনতা বাড়াতে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ও জুরাছড়ি জোন সদর (২ বীর)-এর উদ্যোগে বাঙালি-অ-বাঙালি নারীদের নিয়ে দুই সপ্তাহব্যাপী ‘নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

‎জুরাছড়ি জোন সদর সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩০ থেকে ৩৫ জন নারী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। জুরাছড়ি জোন সদরের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাজমুস সাকিব, এএমসি এবং জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. মুনতাসির আলমের যৌথ তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে।

উক্ত প্রশিক্ষণে নারী ও শিশুর সাধারণ স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধে করণীয়, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের ওপর ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হচ্ছে।

‎স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলের নারীরা অনেক সময় সঠিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসার অভাবে নানা জটিলতায় পড়েন। সেনাবাহিনীর এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎জোন সদর থেকে জানানো হয়েছে, নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ এবং একটি সুস্থ সমাজ গঠনে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্বাবধানে জুরাছড়ি জোন সদরের এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

জুরাছড়িতে প্রান্তিক নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর দুই সপ্তাহের প্রশিক্ষণ শুরু ‎

প্রকাশিত: ১২:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬