শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

‎৬৭ বছরে পা রাখলো দৈনিক আজাদী: সিআরএ’র ফুলেল শুভেচ্ছা

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী গণমাধ্যম ‘দৈনিক আজাদী’র ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

‎প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সিআরএ’র একটি প্রতিনিধিদল দৈনিক আজাদী কর্তৃপক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা পত্রিকাটির দীর্ঘ ও গৌরবোজ্জ্বল সাংবাদিকতা এবং প্রকাশনা জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বিনিময়কালে সিআরএ নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দৈনিক আজাদী চট্টগ্রামের মাটি, মানুষ ও সম্ভাবনার কথা সাহসিকতার সাথে তুলে ধরেছে। স্থানীয় সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে এই পত্রিকাটি অবিস্মরণীয় ভূমিকা পালন করে আসছে। নিরপেক্ষতা বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে।

উল্লেখ্য, ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের মানুষের মুখপত্র হিসেবে যাত্রা শুরু করে দৈনিক আজাদী। দীর্ঘ পথপরিক্রমা পেরিয়ে ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর পত্রিকাটি সফলভাবে প্রতিষ্ঠার ৬৭ বছরে পদার্পণ করলো।

‎সাক্ষাৎ শেষে সিআরএ’র পক্ষ থেকে ঐতিহ্যবাহী এই গণমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

‎৬৭ বছরে পা রাখলো দৈনিক আজাদী: সিআরএ’র ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ০৭:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬