শিরোনামঃ
Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ

মাদক ছেড়ে খেলার মাঠে লংগদুর যুবকেরা: বন্ধু মহলের ক্যারাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চৌধুরী গ্রুপ ‎

মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের বার্তা ছড়িয়ে দিতে রাঙ্গামাটির লংগদু উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট ক্যারাম টুর্নামেন্টের ফাইনাল খেলা।

‎রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে লংগদুর বাইট্টাপাড়া বাজারের ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তর সংলগ্ন মুক্তা মার্কেটে এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাইট্টাপাড়া বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় মোট ১৬টি দল অংশ নেয়।

‎আয়োজকদের সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছিল এবং ৩৯ পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে যেকোনো ধরনের স্ট্রাইকার ব্যবহারের নিয়ম ছিল। জমজমাট গ্রুপ পর্ব ও সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় চৌধুরী গ্রুপ ও আকাশ গ্রুপ। রোমাঞ্চকর এই ফাইনালে আকাশ গ্রুপকে পরাজিত করে চৌধুরী গ্রুপ জুটি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

টুর্নামেন্টের আয়োজকরা বলেন,মাদকের ছোবলে আজ যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

‎স্থানীয় যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীরা বন্ধু মহলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদক ছেড়ে খেলার মাঠে লংগদুর যুবকেরা: বন্ধু মহলের ক্যারাম টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চৌধুরী গ্রুপ ‎

প্রকাশিত: ০৩:২৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬