সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের উদ্যোগে বিলাইছড়ি উপজেলার ফারুয়া উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ত্রাণ বিতরণকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ডা. কর্ণেল মো. আলমগীর, রাঙামাটি জেলা ইউনিট কমিটির সহকারী পরিচালক শফিউল আজম, সদস্য সচিব সাইফুল ইসলাম শাকিল সহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রেড ক্রিসেন্টের সদস্য ও স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সুফলভোগী পরিবারের সদস্যরা জানান, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দুর্গম এলাকার অনেক পরিবার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। এ ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও সহায়তা প্রয়োজন বলেও তারা জানান।
এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বিলাইছড়ি পৌঁছালে উপজেলা বিএনপির নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।




















