শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: ‘বনফুল এন্ড কোং’-কে ৪৫ হাজার টাকা জরিমানা ‎

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির অপরাধে জনপ্রিয় মিষ্টির দোকান “বনফুল এন্ড কোং”-কে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অদ্য ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

অভিযানের সময় প্রতিষ্ঠানটির ভেতরে মিষ্টি সংরক্ষণের অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ লক্ষ্য করা যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা অনুযায়ী এই অপরাধে প্রতিষ্ঠানটিকে নগদ ৪৫,০০০ (পঁয়তাল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থে ভেজাল ও অনিয়ম রোধে পরিচালিত এই অভিযানে প্রসিকিউশন সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গার স্যানিটারি ইন্সপেক্টর মো: মিজানুর রহমান। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার্থে মাটিরাঙ্গা থানার একদল পুলিশ সদস্য অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল খাদ্যপণ্য বিক্রয়কারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মাটিরাঙ্গায় অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি: ‘বনফুল এন্ড কোং’-কে ৪৫ হাজার টাকা জরিমানা ‎

প্রকাশিত: ০২:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬