শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

নানিয়ারচর জোনে পাহাড়ি-বাঙালি তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি ও বাঙালি তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং কারিগরি দক্ষতায় গড়ে তুলতে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে শুরু হয়েছে ‘মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬’।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নানিয়ারচর জোন সদরে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কোর্সে ১৪ জন বাঙালি ও অ-বাঙালি তরুণ অংশগ্রহণ করছেন।

‎জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন, “শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ অঞ্চলের টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি। কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তরুণরা যেমন নিজেদের আত্মনির্ভরশীল করতে পারবে, তেমনি পাহাড়ি ও বাঙালি তরুণদের এই যৌথ অংশগ্রহণ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।

‎উদ্যোক্তারা জানান, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। তাই মোবাইল সার্ভিসিংয়ের মতো বাস্তবমুখী কারিগরি শিক্ষা ভবিষ্যৎ জীবনে তরুণদের কর্মসংস্থানের বড় ক্ষেত্র তৈরি করতে পারে। প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি মোবাইল ফোনের বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ ও প্র্যাকটিক্যাল মেরামতের ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে নানিয়ারচর জোনের পক্ষ থেকে বিনামূল্যে প্রফেশনাল মোবাইল সার্ভিসিং টুলস ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে।

‎এ সময় নানিয়ারচর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল্লাহসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও প্রশিক্ষণার্থীরা।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

নানিয়ারচর জোনে পাহাড়ি-বাঙালি তরুণদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ০২:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬