শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

পুলিশে বড় রদবদল: অতিরিক্ত আইজিপি হলেন ৬ শীর্ষ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে এক বড় ধরনের প্রশাসনিক রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১১ জন শীর্ষ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ৬ জন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

পদোন্নতি পেয়ে যারা যেখানে পেলেন নতুন দায়িত্ব কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের পরিচালক মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. মাহফুন হাসানকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর প্রিন্সিপাল করা হয়েছে, ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেন পদোন্নতি পেয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি হয়েছেন, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কামরুল আহসান পদোন্নতি লাভ করে বিশেষ শাখা (এসবি)-র অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন, এছাড়া এসপির অতিরিক্ত আইজিপি সরদার নূর আলমকে পুলিশ অধিদপ্তরে এবং সারদার প্রিন্সিপাল বিএম আবদুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছে।

‎ডিআইজি পর্যায়ে বদলি হওয়া ৫ কর্মকর্তা:
এদিকে অপর এক প্রজ্ঞাপনে ডিআইজি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. লুৎফর রহমানকে খুলনা রেঞ্জ এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোজাফফর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক, এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশ এবং মেট্রোরেলের ডিআইজি সিদ্দিকী তাজউল রহমানকে এসবির ডিআইজি হিসেবে নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

পুলিশে বড় রদবদল: অতিরিক্ত আইজিপি হলেন ৬ শীর্ষ কর্মকর্তা

প্রকাশিত: ১১:৩১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬