পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, তার সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বার্তা সামনে রেখেই রাঙ্গামাটির মায়াবী দ্বীপে কোটা বিরোধী ঐক্যজোটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক উন্মুক্ত আলোচনা সভা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) “পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে তরুণ সমাজের ভাবনা” শীর্ষক এই সভায় সভাপতিত্ব করেন কোটা বিরোধী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. কামাল উদ্দিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বি। অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সঞ্চালনা করেন কোটা বিরোধী ঐক্যজোটের সদস্য সচিব মো. নুরুল আলম। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কোটা বিরোধী ঐক্যজোটের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের সার্বিক ভবিষ্যৎ উন্নয়নে তরুণদের ভাবনাকে মূল্যায়ন করে ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ের ধারা অব্যাহত রাখা হবে।



















