শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাই উপজেলার বরইছড়ি বাজারে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন বরইছড়ি মুসলিম সমাজের সভাপতি মো. রেজাউল করিম। সাধারণ সম্পাদক মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মডেল মসজিদের ইমাম মো. সোলাইমান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুসলিম সমাজের উপদেষ্টা আবুল কালাম, সিএনজি সমিতির সভাপতি আকবর খান, জুয়েলসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।

‎পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশসহ সারা মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, সুস্থতা এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬